⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায়  নিরাপত্তাকর্মীর মরদেড় উদ্ধার

HTML tutorial

গাজীপুর সংবাদদাতা :

গাজীপুরে একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় মীর আলতাব হোসেন (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও পুলিশ সূত্র জানা গেছে, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত–পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন,  মুখে স্কচটেপ ও হাত–পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা, করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী তা উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

HTML tutorial

Leave a Reply