⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সকালের নাস্তার সময় কনস্টেবল আব্দুল হাইয়ের মৃত্যু

HTML tutorial

জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল আব্দুল হাই রোববার সাকলে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আব্দুল হাইয়ের সহকর্মীরা জানান- ‘সকালে নাস্তা খাওয়া সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুতে নরুন্দি তদন্ত কেন্দ্রসহ পুরো পুলিশ বিভাগে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নরুন্দি তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) সজীব রহমান জানান- কনস্টেবল আব্দুল হাই ছিলেন একজন দায়িত্বশীল, ভদ্র ও পরিশ্রমী পুলিশ সদস্য। কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে পুলিশ বাহিনী একজন সৎ ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারালো বলে মন্তব্য করেন তিনি।

HTML tutorial

Leave a Reply