⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি

HTML tutorial

শেরপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ থেকে রেজাউল করিমের মরদেহ শ্রীবরদীতে নেওয়া হয়েছে। আজ বিকেল পাঁচটায় প্রথম জানাজা এবং রাত আটটায় গোপালখিলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

পুলিশ সুপার মো. কামরুল ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ বিশ্লেষণ করা হচ্ছে। এসব ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করছে। যারা দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না।’

গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে হঠাৎ বাকবিতণ্ডার একপর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি, প্রভাষক মাওলানা রেজাউল করিম। পরে রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

HTML tutorial

Leave a Reply