⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অপারেশন ডেভিল হান্টে ভোলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে আটক ১

HTML tutorial

মনির হোসেন:      অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি রবিবার রাত ৯টায় কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন নবারণ সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে মোঃ সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply