গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ৬জন প্রার্থীর প্রতিক বরাদ্ধ করেছেন রিটানিং অফিসার। বুধবার (২১ জানুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরএর সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার প্রার্থীদের প্রতিক ঘোষনা করেন।
১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩০৪৯৯১ জন। নির্বাচনে ধানেরশীষ প্রতিকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম, দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল আওয়াল, ট্রাক প্রতিকের প্রার্থী গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, কাস্তে প্রতিকের প্রার্থী বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপজেলা শাখার সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল, কেটলি প্রতিকের প্রার্থী নাগরিক ঐক্যর যুগ্মসাধারণ সম্পাদক এসএমএ কবীর হাসান, হাতপাখা প্রতিকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর সিদ্দিক দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন।
জাতীয় পার্টির মামুনুর রশীদ জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মনোনয়ন পত্র বাতিল হয়। প্রত্যাহার করেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

















