সব পক্ষের জন্য সমান পরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনায় বিপ্লবী কমিউনিস্ট পার্টি সংবাদ সম্মেলন

নেত্রকোণায় সব পক্ষের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নেত্রকোণা-৪ আসনে বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রার্থী চস্পা রানী সরকার। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের কাছে এই দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে চম্পা রানী সরকার বলেন, মনোনয়ন বাছাইয়ের দিনে ভূয়া তথ্যের ভিত্তিতে মামলার আসামী উল্লেখ করে অন্যায়ভাবে মনোনয়ন পত্র বাতিল করে। পরে মনোনয়ন ফিরে পাই। এভাবে হয়রানিসহ নানাভাবে আরো হয়রানির শংকা করছি। আমি নির্বাচন কমিশনসহ স্খানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকাসহ সব প্রার্থীর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করছি।
সংবাদ সম্সেলনে জেলা বিপ্লবী কমিউনিস্ট পার্টির সভাপতি সজীব সরকার রতন, সহসভাপতি আবুল লাহাব লাইছ উদ্দিন,সাধারণ সম্পাদক পিজোষ কান্তি সাহা,জেলা শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি লিপি রানী সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
















