বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শেরপুরে পৃথক পৃথক স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি সমিতির সভাপতি এড. সিরাজুল ইসলাম।
এসময় অন্যানোদের মধ্যে জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.এম কে মুরাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. আব্দুল মান্নান এবং শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদলসহ আইনজীবি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
পরে একই দিন বিকেলে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোকসেদুল হক শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।
মিলাদ মাহফিলে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

















