⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক পড়ালেন পুলিশ সুপার

HTML tutorial

সম্প্রতি শেরপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মোঃ সাখাওয়াত রব্বানী ও মোঃ মমিনুল ইসলাম এএসআই (নিরস্ত্র ) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্ত এ দুই এএসআই মোঃ সাখাওয়াত রব্বানী ও মোঃ মমিনুল ইসলামকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

৩১ ডিসেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার পর এ দুই এএসআই বলেন, আমরা সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।

HTML tutorial

Leave a Reply