শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি অবসর জনিত ছুটিতে গেছেন জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার মোঃ শহীদুল হক ও মোঃ সালেমুজ্জামান। জেলা পুলিশের পক্ষ থেকে এ দুই পুলিশ কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার ৩১ ডিসেম্বর দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তাদ্বয়কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন পুলিশ সুপার কামরুল ইসলাম।

















