⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মোংলা উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

HTML tutorial

মনির হোসেন :      মোংলা উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির এর দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরণ মোংলা এরিয়া কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যােগে ফিসনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় উপজেলা বহুপক্ষীয় মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মাস্টার। এতে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান এবং কমিটির সাধারন সম্পাদক আমি হোসেন আমুসহ ১৪ জন সদস্য।

সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করা হয় পাশাপাশি সমবায় সমিতি গঠন, জেলে কার্ডধারী মৎস্য জীবীদের আলাদা করে মৎস্য সমবায় সমিতি গঠন করার বিষয় আলোচনা করা হয়।

এছাড়াও অবমুক্ত খাল খনন, জনসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন নিয়ে উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। নতুন করে যারা প্রকৃত মৎস্যজীবী জেলে কার্ড নেই তাদেরকে জেলে কার্ডের আওতায় আনার জন্য বিস্তারিত আলোচনা হয়।

HTML tutorial

Leave a Reply