⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ আ.লীগ নেতা পারভেজ মোল্লা আটক

HTML tutorial

মনির হোসেন: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে খুলনার রুপসা থেকে একজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তির নাম মোঃ পারভেজ মোল্লা (৩২)। তিনি নিষিদ্ধ আওয়ামীলীগের একজন নেতাকর্মী। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় কোস্টগার্ড স্টেশন রুপসা কর্তৃক খুলনার রুপসা থানাধীন জাবুসা চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে পারভেজ মোল্লা কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply