⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মদনে (বারসিক)র সহযোগিতায় স্থানীয় জাত বৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

HTML tutorial

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ(বারসিক)’র আয়োজনে দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহযোগিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলার দক্ষিণ মদন এগ্রোইকোলজি লার্নিং সেন্টার এ

স্থানীয় জাত বৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ৬টি গ্রামে যেমন বৃবড়িকান্দী, আরগিলা, ভুইয়াহাটি, ইছাপাড়া, উচিতপুর ও মদন পূর্বপাড়া ১৫ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন,মদন পূর্ব পাড়ার এগ্রো ইকোলজি লার্নিং সেন্টার এর তত্ত্বাবধায়ক পাপিয়া সুলতানা ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাঠ সহায়ক আবদুর রব। প্রশিক্ষক হিসাবে ছিলেন,বারসিক’সহ আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং। এ সময় কৃষাণী পাপিয়া আকতার বলেন,আমাদের নিজের বীজ হারিয়ে আজ কোম্পানির কাছে চলে গিয়েছি। এই বীজ কিনে আমরা প্রতারিত হচ্ছি। পাশাপাশি নিজেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। নিজের বীজ ঘরের সম্পদ। কৃষক কৃষাণীরা নিজ ঘরে বীজ,সংগ্রহ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। পরিশেষে কৃষকদের মাঝে ৫ জাতের সবজি বীজ পরস্পর বিনিময় করেন।

HTML tutorial

Leave a Reply