⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা

HTML tutorial

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর জানুয়ারি) সকালে উপজেলার গজনী কালচারাল সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

উপজেলার ২৪টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।

এতে স্বতঃস্ফূর্তভাবে মুক্ত আলোচনার মাধ্যমে সমিতির আয়-ব্যয়ের হিসাবসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, সমিতি যেন কোনোভাবে বিভক্ত না হয়, সে বিষয়ে সবাই একমত পোষণ করেন এবং সব পর্যায়ের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

HTML tutorial

Leave a Reply