⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মেধাভিত্তিক মূল্যায়নের ওপর জোর-শেরপুরে ময়মনসিংহ বোর্ড চেয়ারম্যান

HTML tutorial

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ বলেছেন, “বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হতে বলেছি শিক্ষকদের। কিন্তু কোনো অবস্থাতেই মূল্যায়নটি যেন খারাপ না হয়, মূল্যায়ন যথাযথ হতে হবে। তিনি আরও বলেন, আমরা যখন শিক্ষার্থীদের মান ও পরীক্ষার মান নিয়ে মূল্যায়নে বসি তখন দেখা যায় যে এই দুই মানটি সমপর্যায়ে নেই। একজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে যেন মূল্যায়ন করা হয় আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে এখন আর কোটা নেই, তাই মেধার মাধ্যমে সবাইকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। বোর্ডের প্রশ্নপত্র প্রণয়ন সম্পর্কে তিনি বলেন, নিজ নিজ বোর্ডের প্রনয়ণকৃত প্রশ্ন দিয়ে ঐ বোর্ডে পরীক্ষা হয় না। অন্যান্য বোর্ডের প্রশ্ন থেকে লটারি করে প্রশ্ন প্রনয়ণ করা হয়। প্রশ্ন কঠিন হলে বা কমন না পড়লে বোর্ডকে দোষারোপ করেন শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে প্রশ্নগুলো সমন্বিতভাবে হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, একাডেমিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির সদস্য, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবীন-বরণ অনুষ্ঠানটি দিনব্যাপী উৎসবমুখর হয়ে ওঠে।

HTML tutorial

Leave a Reply