মনির হোসেন: পটুয়াখালীর কলাপাড়ায় আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর সোমবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিক কর্তৃক পটুয়াখালীর কলাপাড়া থানাধীন লালুয়ার চান্দুপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ২টি ট্রলিং জালসহ ৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল এবং আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















