⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদী কলেজ শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন

HTML tutorial

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

১৮ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ এর কাছে একটি স্মারকলিপি প্রধান করেন তারা। এরপর মিছিলটি ফের কলেজের সামনে এসে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, রিফাত আহমেদ নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও একজন আদর্শ শিক্ষক। অন্যায়ভাবে তার এই বদলির সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। তাই তার বদলি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলার হুঁশিয়ারী দেন।

গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলির আদেশ দেওয়া হয়।

HTML tutorial

Leave a Reply