⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইযাবাসহ মাদককারবারি আটক

HTML tutorial

মনির হোসেন:      টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন বাজারঘাট সংলগ্ন বরফকল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে মাছ সংরক্ষণের ককশিটের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৪৯ লক্ষ টাকা মূল্যের ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply