⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন–ভাঙচুর

HTML tutorial

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। চালানো হয়েছে ভাঙচুরও। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার পর ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেন বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ সময় স্লোগানও দিয়েছেন কেউ কেউ।

এরআগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল। ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর সোমবার। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায়ের এ তারিখ ঘোষণা করেন। শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও একই দিন রায় হবে।

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত কদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত। আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে আইনশৃঙ্খলা বাহিনীসহ নানা পক্ষে নাশকতা মোকাবিলায় কঠোর বার্তা দেওয়া হয়েছে।

HTML tutorial

Leave a Reply