ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী আসনে বিএনপির প্রার্থীতা প্রত্যাশায় কর্মীসভা ও উঠান বৈঠক করছেন ফরিদুল কবির তালুকদার শামীম ও সালিমা বেগম আরুনী। শনিবার (১লা নভেম্বর) পৃথক স্থানে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতপোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফকির মাহমুদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আরএনসি স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা সেবচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম ছাইদুল হাসান সিপন। ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এরশাদ তরফদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম রব্বানী লেকু, ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু, সাধারণ সম্পাদক আঃ কাদের মন্টু প্রমূখ।
অপরদিকে, শনিবার দুুপুরে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা বেগম আরুনী পৌরসভার মূলবাড়ী এলাকায় নিজের বাসভবনে কর্মী ও সমর্থকদের নিয়ে উঠান বৈঠক করেছেন। অ্যাডভোকেট এ.বি.এম. রেজা ভানুএর সমভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম।
সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার হুমায়ুন, অ্যাডভোকেট এম হাসান, অ্যাডভোকেট বারী, সাবেক আওনা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক খান, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাল তরফদার, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, সোহরাব আলী, শফিকুল ইসলাম মিলন, সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ, মজনু মিয়া, মুকুল মিয়া, হীরা, আরিফুর রহমান, জহুরুল ইসলাম, বাবুল মিয়া, শিহাব উদ্দিন, আলতাব হোসেন, রফিকুল ইসলাম রফিক, মাহবুবুল আলম পলাশ, রুবেল মিয়া, ফারুক হোসেন, মমিনুল ইসলাম, সিদ্দিক মিয়া, সাতপোয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছাহের পালোয়ান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ শহীদ। এ সময় বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

















