Home » মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত রোববার ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। আহত হন আরও দুজন। এর পর রোববার বেলা ১২টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই দিনই দুপুরে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল চালু হয়। কিন্তু পুরোপুরি চালু হয় সোমবার সকাল ১১টায়। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়।
নিউজ ডেস্ক :

















