Home » শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো।
৫ অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, জেলা প্রশাসনের কর্মকর্তা. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অনেকেই ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন করতে হলে শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই। আর এজন্য শিক্ষকদের ভূমিকাই বেশী। তাই বক্তারা শিক্ষকদের দেশ ও জাতির স্বার্থে শিক্ষার মান উন্নয়নে আরো শক্ত ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।
এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখ থেকে র্যালী বের করা হয়।
নিউজ ডেস্ক :

















