⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সড়ক দূর্ঘটনায় পিতার মৃত্যু ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে বোনের হত্যা মামলা

HTML tutorial

জামালপুরের সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি বিরোধের জেরে সড়ক দুর্ঘটনায় পিতার মৃত্যুর ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে বোনের মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মিডিয়া হাউজ (সোরাব সোহেল ভবনের ৩য় তলায়)এ ভূক্তভোগী ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামর্থবাড়ী গ্রামের সোহেল রানা বলেন, প্রায় এক যুগ ধরে তাদের পরিবারে পৈত্রিক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বিরোধ চলছে। জমির ন্যায্য হিস্যা দাবি করায় তার সহোদরা বোন মিনা, রতœা ও মনোয়ারা তার প্রতি দীর্ঘদিন ধরে বিদ্বেষ পোষণ করে আসছেন। তিনি জানান, গত ২১/০১/২০২৬ তারিখে তার পিতা রইস উদ্দিন নিখোঁজ হন। পরদিন ২২ জানুয়ারি সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৫) করা হয়।

পরবর্তীতে ২৩ জানুয়ারি পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুকে ‘হত্যাকা-’ হিসেবে দেখিয়ে বোন মিনা বেগম ও চাচাতো ভাই মিজানুর রহমানসহ আরও ছয়জনকে আসামি করে মধুপুর আদালতে একটি মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা দায়ের করেছেন।

এছাড়া, গত ২৮ মার্চ প্রতিপক্ষরা দুই দফায় তার বাড়িতে হামলা ও লুটপাট চালায় এবং উল্টো তার বিরুদ্ধেই পৃথক পৃথক মিথ্যা অভিযোগ দায়ের করে এবং নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সোহেল রানা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় সোহেল রানার শ্বশুর ওবায়দুল্লাহ, সমাজসেবক আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply