⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নকলায় ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

HTML tutorial

শেরপুরের নকলায় ডোবার পানি সেঁচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৯ মার্চ সোমবার সকালে পৌর শহরের মমিনাকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত বোরহান উদ্দিন ওই গ্রামের আব্দুল বারেকের পুত্র। এদিকে বোরহানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ডোবার পানি সেঁচে দেশীয় প্রজাতির মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান বোরহান উদ্দিন। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে স্পর্শে আগেই বিদ্যুতায়িত হয়ে থাকা ডোবার পানিতে নামলে বোরহান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিহা নুঝাত তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে বোরহান নামের এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরহানের সুরতহাল সম্পন্ন করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে আবেদন করায় উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শে বিনাময়না তদন্তে দাফনের জন্য বোরহানের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

HTML tutorial

Leave a Reply