Home » শেরপুর জেলা নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক তান্না ইসলামকে বহিষ্কার
বিশেষ প্রতিনিধি :
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা নাগরিক পার্টির ১নং সাংগঠনিক সম্পাদক তান্না ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়। পার্টির দপ্তরে দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ১মার্চ রাতে বিষয়টি নিশ্চিত করেন। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তান্না ইসলামকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শেরপুর জেলা নাগরিক পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া বহিষ্কারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের অবগত করেন।
নিউজ ডেস্ক :

















