⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অব্যাহতি নিলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

HTML tutorial

পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিমএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

এ বিষয়ে সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী।

HTML tutorial

Leave a Reply