⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নকলায় বাড়ির সীমানা নিয়ে কৃষককে হত্যার অভিযোগ

HTML tutorial

নকলা প্রতিনিধি :

শেরপুরের নকলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সারে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের চাচাতো বোন জামাই জুলহাস মিয়া’র সাথে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ চলে আসতেছিল। মঙ্গলবার সকালে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আমার ভাই খোরশেদ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের লোকজন তাকে একা পেয়ে গলায় চেপে ধরে ও শরীরের পিছন দিক দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরলে শ্বাসরোদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম ও হাফিজুলের স্ত্রী জোস্নাকে আটক করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ব্যাপারে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্র‍িয়াধীন।

মোঃ মেরাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক।

HTML tutorial

Leave a Reply