⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঝিনাইগাতীতে দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীকে হুইল চেয়ার ও খাবার দিলেন ইউএনও

HTML tutorial

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. আল আমীন এ হুইল চেয়ার প্রদান করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক ব্যাগ খাবারও প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন। অর্থাভাবে চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার ক্রয় করতে পারেননি রফিকুল ইসলাম। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার ও এক ব্যাগ খাবার প্রদান করা হয়।

হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে মো. রফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে পঙ্গু। টাকার অভাবে হুইল চেয়ার কিনতে পারেনি৷ অনেকের কাছে গিয়েছি; কেউ কোনো খোঁজখবরও নেয়নি। আজকে ইউএনও স্যার খাবার ও হুইল চেয়ার দিছেন। আমি ও আমার পরিবার ওনার কাছে কৃতজ্ঞ।

ইউএনও মো. আল আমীন বলেন, আমাদের পক্ষ থেকে একটি হুইল চেয়ার ও কিছু খাবার দেওয়া হয়েছে। তিনি সমাজের সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

HTML tutorial

Leave a Reply