⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

HTML tutorial

ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড। আটক মাদককারবারির নাম মো:কালাম (৪৫)। তিনি ভোলা সদর উপজেলার পশ্চিম চরখালী গ্রামের পিতা: ইউনুস ডাক্তারের ছেলে।

১৫ ফেব্রুয়ারী রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।

‎মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply