⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু দুই বন্ধুর

HTML tutorial

ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠের সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুতায়িত হয় তারা।

নিহতরা হলো- নগরের মাদরাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), অপরজন রাকিব মিয়া (২৫)। তবে রাকিবের পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।

কোতয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পেছনে সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে প্রথমে রাকিব তার কাটে। সেটি নামানোর সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় রাকিবের।’

ওসি আরও বলেন, ‘রাকিবকে বাঁচাতে গিয়ে বন্ধু হৃদয় নিজেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

HTML tutorial

Leave a Reply