⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর তিনটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

HTML tutorial

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১৬জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে, তিনটি সংসদীয় আসনে মোট ৩০জন প্রার্থী মনোনয়ন কিনেছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপির ইন্জিনিয়ার লিখন মিয়া, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ ও জাতীয় পার্টি মনোনীত মাহমুদুল হক মনিসহ মোট সাতজন প্রার্থী মনোনয়ন জমা দেন।

শেরপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুলাহ আল কায়েশ, জাতীয় পার্টি মনোনীত রফিকুল ইসলাম বেলাল ও প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খানসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দেন।

শেরপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মোঃ সাইফুদ্দিন মোট চারজন প্রার্থী মনোনয়ন জমা দেন।

আগামী ৪জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২০জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ২১জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

HTML tutorial

Leave a Reply