⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভোলায় কোস্টগার্ড-পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

HTML tutorial

মনির হোসেন: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ২ রাউন্ড কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ৩টি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজসহ মোঃ রাসেল (৩৭) কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply