⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এক পরিবারের ৩জনসহ ১২ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

HTML tutorial

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এক পরিবারের ৩জনসহ ১২ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম এবং বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিঃ আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী বিএনপির পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছে। ফরিদুল কবীর তালুকদার শামীমএর স্ত্রী মেহেরজান আরা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়াও জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল আওয়াল, এনসিপি থেকে মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মুফতি মোখলেছুর রহমান জমিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আলী আকবর সিদ্দিক, সিপিবি থেকে মাহবুব জামান জুয়েল, জাতীয় পার্টি থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুল্লাহ এবং নাগরিক ঐক্য থেকে কবীর হাসান, গণঅধিকার পরিষদ থেকে ইকবাল হোসেন মনোনয়নপত্র ক্রয় করেছেন।

এই আসনে প্রভাবশালী তালুকদার পরিবারের স্বামী-স্ত্রী ও চাচাতো বোনের মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এতে করে ভোট বিভক্তির পাশাপাশি তৃণমূলের মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে ভোটারদের ধারনা।

HTML tutorial

Leave a Reply