বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির শেরপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে আলহেরা ইসলামি ইনস্টিটিউট মিলনায়তনে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি হাজী মাও: আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত সাধারণ সম্পাদক মাও: নজরুল ইসলাম। আর বক্তব্য রাখেন সহ:সভাপতি মাও: আব্দুস সাত্তার, মাও: হামিদুল্লাহ, মাও: ইউসুফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মাও: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও: মারুফুর রহমান, অর্থ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম, তালিম তরবিয়ত সম্পাদক হাফেজ মাও: আনাছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাও: ইসরাফিল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাও: গোলাম কাদের কিবরিয়া প্রমুখ।
সাধারণ সম্পাদক মাও: নজরুল ইসলাম বলেন, জেলার সকল ইমামদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাবো। তৃনমুল থেকে ইমাম সমিতিকে শক্তিশালী করা হবে।

















