⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ কারিগর আটক

HTML tutorial

মনির হোসেন:        কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ ১ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply