⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমের পদ স্থগিত

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
দলীয় নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমের পদ স্থগিত করা হয়েছে।
২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমের পদ স্থগিত করেন।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রায়হানা আক্তার লিপি জানান, ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ও বিএনপি নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়ার অভিযোগে সুমাইয়া আলমের পদ স্থগিত করা হয়েছে।

HTML tutorial

Leave a Reply