⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

HTML tutorial

শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর দুপুরে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে কলেজ শাখা নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় নেত্রী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ সদর আসনের বিএনপির প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নেয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শেরপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ, শেরপুর সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি, সিনিয়র সহসভাপতি সম্রাট আহমেদ সিহাব, সাংগঠনিক সম্পাদক নিতামনি আক্তার নীরাসহ আরো অনেকে।

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সঠিক পথে চলার আহ্বান জানিয়ে বিএনপির এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আমরা শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসকে সুন্দর ও শিক্ষা বান্দব পরিবেশ হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে লেখাপড়া করে নিজেকে গড়ে তোলার পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। মাদকমুক্ত ও চাঁদাবাজ মূক্ত শেরপুর গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, কোন অছাত্র ছাত্রদল করতে পারবেনা। তার যুবদলসহ অন্যসংগঠন করার সুযোগ রয়েছে। ছাত্রদলের কেউ নেশাগ্রস্ত বা চাঁদাবাজির সাথে যুক্ত হলে ছাত্রদলে থাকতে পারবেনা।

HTML tutorial

Leave a Reply