⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ধানের শীষ পেলেন মাহমুদুল হক রুবেল

HTML tutorial

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, শেরপুর -৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) মাহমুদুল হক রুবেলের নাম ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, শেরপুর -৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক রুবেল তিনবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য। তিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সেরাজুল হকের ছেলে।

এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা আনন্দ মিছিলও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।

শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, বিগত ১৭বছর দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, তাই দল আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসাথে যারা যারা মনোনয়ন চেয়েছিল ইতোমধ্যে আমি তাদের সাথে ফোনে কথা বলেছি এবং আমি তাদের সাথে দেখা করবো। আমরা সবাই মিলে শেরপুর-৩ আসনে কাজ করবো।

HTML tutorial

Leave a Reply