ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন। তিনিও ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রয়াত সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা আনন্দ মিছিলও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।
শেরপুর-২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, আমার বাবা মা এবং জনগণের দোয়া কবুল হয়েছে, এজন্য আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাই কমান্ডের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমরা আগামীতে যাতে এই নকলা-নালিতাবাড়ী আসনে উন্নয়নমূলক কাজ করতে পারি সেজন্য সবার দোয়া এবং সহযোগিতা চাই।

















