⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

HTML tutorial

নেত্রকোনা সংবাদদাতা :

নেত্রকোণার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

  শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

অভিযুক্ত ছেলে হচ্ছেন, সাজ্জাদ মিয়া (২৫)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্হানে ঘুরাফেরা করেন।

স্থানীয়দের বরাতে মদন থ্নার ওসি মো. শামসুল আলম শাহ্ জানান, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ বসতঘরে ঘুমিয়ে  পড়েন মোস্তফা মিয়া। হঠাৎ ছেলে মানসিক ভারসাম্যহীন সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মোস্তফা মিয়া মারা যান।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ওসি।

 

HTML tutorial

Leave a Reply