⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

HTML tutorial

টেকনাফে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (৩১ অক্টোবর)  বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর  শুক্রবার দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইজিবাইকে তল্লাশী চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও আটককৃত ইজিবাইকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply