⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় ট্রাকে ধাক্কা অটোরিকশার, ২ জন নিহত

HTML tutorial

নেত্রকোণার পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা বালুবোঝাই একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলার নারান্দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন– অটোরিকশা চালক ময়মনসিংহের চরকালীবাড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে মো. জলিল (৪৫) ও নেত্রকোণার কালিয়াকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুজেল মিয়া (৪৫)। আহতরা হলেন– জেলার আসদহাটি গ্রামের মোছা. রেজিয়া আক্তার (৪৪), পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪৩) ও কালিয়াকোণা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শোভা আক্তার (২২)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া জানান, নারান্দিয়ায় সড়কে বালুবাহী একটি ট্রাক অবৈধভাবে রাস্তার ওপরে পার্কিং অবস্থায় ছিল। এসময় ময়মনসিহ থেকে নেত্রকোণার উদ্দেশে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি সেখানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন তিনজন।

তিনি জানান, আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পর ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

HTML tutorial

Leave a Reply