⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

এনসিপি’র ‘শ্রমিক শক্তিতে’ শেরপুরের ৩ তরুণ

HTML tutorial

জুলাই গণ-অভ্যুত্থানের ফলস্বরূপ প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি’-র আত্মপ্রকাশের মাধ্যমে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে শেরপুর জেলার তিন তরুণ নেতাকে অন্তর্ভুক্ত করে চমক সৃষ্টি করা হয়েছে।এনসিপির আহ্বায়ক, নাহিদ ইসলামের হাত ধরে ঘোষিত এই কমিটিতে শেরপুরের তিন তরুণ নেতা গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন।

শেরপুরের তিন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন যারা, যুগ্ম আহ্বায়ক পদে তৌহিদুল ইসলাম (সাইফুল), সম্রাট আজাদ ও কেন্দ্রীয় সংগঠক পদে সাদ্দাম হোসেন।

শ্রমিক শক্তির প্রধানেরা: নতুন এই শ্রমিক প্ল্যাটফর্মের আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন।

দীর্ঘদিন যাবত শ্রমিক অধিকার ও কল্যাণে দেশী-বিদেশী সংস্থায় কাজ করা অভিজ্ঞ কর্মী সম্রাট আজাদ এখন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক। সম্রাট আজাদের পৈতৃক নিবাস, শ্রীবরদী থানার গোসাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে। শৈশব/কৈশোর কেটেছে নানাবাড়ি ঝিনাইগাতী থানার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া মন্ডল পাড়ায়। তার পিতাঃ আবুল কালাম আজাদ। তিনি পরিবারের ২য় সন্তান।

দীর্ঘদিন ছাত্র রাজনীতির পর নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে এখন শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম (সাইফুল)। পৈতৃক নিবাস: নকলা থানার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়ায়। তার পিতা মৃত মোঃ রুস্তম আলী।

দীর্ঘদিন যাবত শ্রমিক রাজনীতির সাথে সম্পৃক্ত সাদ্দাম হোসেন কেন্দ্রীয় সংগঠক, নকলার কৈয়াকুড়ী কান্দাপাড়ার বাসিন্দা, তার পিতা মো: খলিলুর রহমান।

শ্রমিকদের ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করা এই সংগঠনটি জাতীয় রাজনীতিতে শ্রমিক সমাজের প্রতিনিধিত্ব জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

HTML tutorial

Leave a Reply