⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামায়াত সবদলের কাছ থেকেই সুবিধা নিয়েছে – রুবেল এমপি

HTML tutorial

বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, জামায়াতে ইসলামী আসলে কি চাচ্ছে আমরা বুঝতে পারছি না। জামায়াত সবচেয়ে বড় সুবিধাবাদী দল। তারা বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কাছ থেকেও সুবিধা নিয়েছে। বর্তমান সরকারের কাছ থেকেও সবচেয়ে বেশি সুবিধা তারাই নিচ্ছে। এখন তারা পাঁচ দফা নিয়ে আন্দোলন করছে। তারা নির্বাচন চায়, পিআর চয়, সংস্কার চায়, জুলাই সনদে স্বাক্ষর করতে বলে। আমরাও তো সংস্কার চাই। তবে নির্বাচনকে বাদ দিয়ে নয়। জুলাই সনদও আমরা চাই। নির্বাচন না হলে অনির্বাচিত সরকার দেশ ঠিকভাবে চালাতে পারছেনা। জামায়াত আসলে কি চাচ্ছে এটাই বুঝতেছিনা।

তিনি আরো বলেন, আমাদের তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় সবকিছুই আছে। নারীসহ সব ধরনের মানুষের কথা আছে ৩১ দফায়। আমরা ৩১দফা নিয়ে ধারে ধারে যাচ্ছি। মাহমুদুল হক রুবেল ৩১দফা বাস্তবায়নে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন মহিলা দলের এক বৃহৎ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১২ অক্টোবর সন্ধায় চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুড়িকাহনীয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী লিপি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম ও সাধারণ সম্পাদক শিরিন আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply