⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঝামেলা হলেই ভোটকেন্দ্র বন্ধের নির্দেশনা সিইসি’র

HTML tutorial

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ঝামেলা হলে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রয়োজনে পুরো সংসদীয় আসনে নির্বাচন বন্ধ থাকবে।

আজ শনিবার সকালে চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রামের মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়।

এসময় সিইসি জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ভোটের দিন যদি কেউ গন্ডগোল করে তো ভোটকেন্দ্র বন্ধ করে দেবেন। এইদিন আপনারা হলেন কেন্দ্রের প্রধান কর্মকর্তা। আপনারা আইনগতভাবে সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা ছাড়ার পাত্র না।

নির্বাচন কমিশন সব রকম সহায়তা দেবে বলেও এসময় আশ্বস্ত করেন নাসির উদ্দিন। আইন প্রয়োগের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবেও তিনি বলেন।

এসময় কো-অর্ডিনেশনের ওপর জোর দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ভালো নির্বাচন করতে গেলে কো-অর্ডিনেশনের বিকল্প নেই।

দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট ৭০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply