⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- শেরপুরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৩ হাজার শিশু

HTML tutorial

টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। তারই অংশ হিসেবে শেরপুরে আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্য সাংবাদিকরা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

শেরপুর জেলায় টাইফয়েড টিকার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩লাখ ৮৩হাজার ১৯৪ জন শিশু। শেরপুর জেকায় এখন পযন্ত ৫৮ শতাংশ রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২লাখ ৪২হাজার ৬৩৪জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১লাখ ৪০হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. শাহিন বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সরকার বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

HTML tutorial

Leave a Reply