শাহরিয়ার শাকির :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়ন” এবং বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে শেরপুরে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর বিকেলে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমি মিলনায়তনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ও সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোন, শ্রীবরদী এমএনপিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শেরপুর জেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন জরুরি। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সরকারি মাধ্যমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের ৫ দাবিগুলো হলো-
১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ২. সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় পদসোপান ৩. আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল ৪. শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদায়ন ৫. বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন।

















