জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. আশরাফুল আলমকে আহবায়ক, ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়কে সদস্য সচিব ও মো. জসিম উদ্দিনকে মূখ্য সংগঠক করে এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন করা হয়।
৩ অক্টোবর শুক্রবার জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের স্বাক্ষরিত কমিটি অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ও মূখ্য সংগঠকসহ একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, ৩ জন যুগ্ম আহবায়ক, ৬ জন যুগ্ম সদস্য সচিব, একজন সিনিয়র সংগঠক ও ২০ জনকে সংগঠক করা হয়েছে।
দায়িত্বশীল এই ৩৫ জনের মধ্যে, শেরপুর সদর উপজেলার ২৪ জন, শ্রীবরদী উপজেলার ৪ জন, নকলা উপজেলার ৩ জন, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ২ জন করে অনুমোদিত এ কমিটিতে রাখা হয়েছে।
এই কমিটির মূখ্য সংগঠক মো. জসিম উদ্দিন জানান, “জাতীয় যুব শক্তির শেরপুর জেলা কমিটি প্রকাশ হয়েছে। এ কমিটিতে মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। তরুণদের একত্রিত করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

















