⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরের দেওয়ানগঞ্জে রহিমপুর গ্রামবাসির আয়োজনে মাদক প্রতিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

HTML tutorial

জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামবাসীর উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র‌্য‌ালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়, রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে, ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে জামালপুর–রৌমারী মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে এলাকাবাসীসহ ছাত্র ও যুব সমাজ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।

বক্তারা জোর দাবি জানান আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে পারলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

মফিজ উদ্দিন ও লিটনের সঞ্চালনায়,পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ইনছার আলী মুন্সী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার রামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম স‌ওদাগর, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জে কে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর আই,সি মোঃ জুলহাস উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাখাওয়াত হোসাইন, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন

HTML tutorial

Leave a Reply