⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

রাকসু নির্বাচন: নজর কেড়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী নাঈম

HTML tutorial

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন। এ পদে ১৮ প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী নাঈম নজর কেড়েছেন সাধারণ শিক্ষার্থীদের। নাঈম বলছেন, দৃষ্টিশক্তি নয়, মনের আলো দিয়েই প্রতিবন্ধীসহ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন।

নাঈম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহসম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

নাঈম বলেন, জন্ম থেকেই তার চোখের আলো নিভে গেলেও, পরিবর্তন করতে চান সবার দৃষ্টিভঙ্গি।

নাঈম হোসেন বলেন, ‘অনেক আগ থেকেই বিশ্ববিদ্যালয়ের নানা বিষয়ে কথা বলে আসছি। যখন সুযোগ পেলাম, নির্বাচন হবে বলে জানলাম তখন ভাবলাম এটাই তো সেই জায়গা যেটা আমি খুঁজছি।’

সহানুভূতি নয়, সুযোগ পেলে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চান। ক্যাম্পাস থেকে দূর করতে চান সব ধরনের বৈষম্য।

নাঈম হোসেন বলেন, ‘নির্বাচিত হই বা না হই, আমার এই পোস্টে যেই নির্বাচিত হোক আমি কাজ করব তার সাথে। বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর ডিসএবল-ফ্রেন্ডলি লাইব্রেরি হয়। প্রত্যেকটা হল, ভবন এবং প্রশাসনিক ভবনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি র‍্যাম্পের ব্যবস্থা করতে চাই।’

নাঈমের এমন সাহসী পদক্ষেপে খুশি সহপাঠীরা। নির্বাচনী প্রচার-প্রচারণায় সহায়তা করার পাশাপাশি তার জয়ের ব্যাপারে আশাবাদী তারাও।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৬ জন প্রার্থী। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন।

HTML tutorial

Leave a Reply