Home » নেত্রকোণায় নারী পাচারকারী সন্দেহে চীনা নাগরিককে থানায় সোপর্দ
নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ দুজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ সোমবার সকালে কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাঁদের এলাকাবাসী আটক করে থানায় দেন।
থানায় সোপর্দ করা চীনা নাগরিক হচ্ছেন—লি উইহাও আর তাঁর সহযোগী কুড়িগ্রামের মো. ফরিদুল ইসলাম।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয় নারীকে বিয়ে করে চীনে নেওয়ার পরিকল্পনা করছিলেন চীনা নাগরিক। আর এতে ফরিদুল সহযোগীতা করছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে সকালে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।
ওসি বলেন, ‘দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও তাদেরকে আটক করা হয়নি। অপরাধ পেলে তাদের আন্তর্জাতিক নারী পাচারকারী হিসেবে আটক করা হবে। থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হবে।’
নিউজ ডেস্ক :

















